রামুতে এসএসসি-দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ramu ssc-dakil pic 23.5.14

রামু (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের রামু উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৩ মে) বিকাল তিনটায় রামুর রাজারকুল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা মিলনায়তনে স্বপ্ন বিনির্মাণ ট্রাষ্ট আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নত জীবন গড়তে হলে মানসম্পন্ন শিক্ষা অর্জন করতে হবে। এসএসসি এবং এইচএসসি একজন শিক্ষার্থীর জন্য প্রশিক্ষণ স্বরূপ। এ দুটি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের মাধ্যমেই উচ্চ শিক্ষায় সফলতা লাভের আশা করা সম্ভব। তাই সমৃদ্ধ জীবন গঠনের জন্য শিক্ষার্থীদের অধিক মনোযোগ সহকারে পড়াশোনা করা অপরিহার্য। সেই সাথে সুন্দর আগামী গড়তে হলে শিক্ষার্থীদের মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামুর সর্বোচ্চ বিদ্যাপীঠ রামু বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক। রাজারকুল মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুল জলিলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিন দ্বীপ ফতেখাঁরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) পরিতোষ চক্রবর্তী বাবুল, রামু রিপোর্টাস ইউনিটির সভাপতি সোয়েব সাঈদ, সহ-সভাপতি অর্পণ বড়ুয়া, আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম, রাজারকুল মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল মান্নান ও আতাউল হাসান, স্বপ্ন বিনির্মাণ ট্রাষ্ট এর পৃষ্ঠপোষক ছানা উল্লাহ সেলিম, জানে আলম ও আতা উল্লাহ প্রমূখ।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক স্বপ্ন বিনির্মাণ ট্রাষ্ট এর আহবায়ক এনামুল হক। মো. আবদুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র মুজিবুল হক।

অনুষ্ঠানে রামু উপজেলার রাজারকুল ও ফতেখাঁরকুল ইউনিয়নের জিপিএ-৫ প্রাপ্ত এবং কৃতিত্বের সাথে উত্তীর্ণ ৭০ জন ছাত্র-ছাত্রীকে শুভেচ্ছা উপহার, ক্রেষ্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানের অতিথিবৃন্দ এসব শুভেচ্ছা উপহার ও ক্রেষ্ট প্রদান করেন।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, স্বপ্ন বিনির্মাণ ট্রাষ্ট এর সদস্য নাঈম উদ্দিন মাহমুদ, এনামুল হক, রাশেদ, রেজাউল করিম, বেলাল, নুরুল কবির, রিয়াজ উদ্দিন, বাপ্পি, মুজিব, মুহিবুল্লাহ, সেলিম, এহসান প্রমূখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন