পাহাড়ি এলাকার কৃষি ও কৃষকদের উন্নয়নে মাটিরাঙ্গায় গড়ে তোলা হচ্ছে ‘কৃষক প্রশিক্ষণ কেন্দ্র’

23.08.2014_Matiranga IDF News Pic-02

মুজিবুর রহমান ভুঁইয়া :

পাহাড়ী এলাকার কৃষি ও কৃষকদেও উন্নয়নে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গড়ে তোলা হচ্ছে আধুনিক কৃষক প্রশিক্ষন কেন্দ্র। পার্বত্য এলাকার কৃষকদের উন্নত প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে জাপানি দাতা সংস্থা জাইকা ও আইডিএফ’র যৌথ অর্থায়নে এ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে।

শুক্রবার দুপুরে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করণ কৃষকদের আধুনিক প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন‘র (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন‘র (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম বলেছেন, পাহাড়ি এলাকার কৃষি ও কৃষকদের উন্নয়নে সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ ছাড়াও এনজিও গুলোকে সম্পৃক্ত করে চলেছে। এজন্য এনজিও গুলোকে সরকারের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা প্রদান করা অব্যাহত রেখেছে।

আইডিএফ’র এরিয়া ম্যানেজার মো. শাহাজাহান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) গোলাম তৌহিদুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো: তাজুল ইসলাম তাজু, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: মনিরুজ্জামান বকাউল, সহকারী পুলিশ সুপার (রামগড় সার্কেল) মো. শাহাজাহান হোসেন। বেসরকারি এনজিও প্রতিষ্ঠান আইডিএফ’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আইডিএফ’র নির্বাহী পরিচালক জহিরুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও পিকেএসএফ‘র ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম আরো বলেন, পিকেএসএফ শিক্ষা, স্বাস্থ্য, যুব প্রশিক্ষন ও দারিদ্র বিমোচনের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন মুল কর্মকান্ড করে থাকে। তিন পার্বত্য জেলার কৃষকরা এ কেন্দ্র থেকে প্রশিক্ষন গ্রহনের মাধ্যমে নিেেজরা আত্মনির্ভশীল হওয়ার সুযোগ পাবে।

তিনি বলেন, পাহাড়ের কৃষক ও এখানকার মানুষের আত্মকর্মসংস্থানের জন্য কাজ করে চলেছে আইডিএফ। কৃষকদের আধুনিক উন্নতর প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে এখানে স্থাপন করা হচ্ছে আধুনিক কৃষক প্রশিক্ষণ কেন্দ্র। এ কেন্দ্র স্থাপনের ফলে আধুনিক প্রশিক্ষণ পাবে এখানকার কৃষকরা।

তিনি প্রশাসনসহ সকলকে ‘আইডিএফ’র সৃষ্ট আম্্রপালি বাগানসহ উনৎপাদনমুখী কর্মকান্ডে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন