কক্সবাজারে মে দিবসে গান-মিছিল-সমাবেশে অধিকার আদায়ের দাবি

fec-image

কর্মঘণ্টা অনুসারে পর্যাপ্ত মজুরি এবং শ্রমবাজারে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানোসহ বিভিন্ন দাবিতে মে দিবস স্মরণে গান-মিছিল ও সমাবেশ করেছে কক্সবাজার দিনমজুর ঐক্য পরিষদ।

মে দিবস পালনে সকাল ৯টার দিকে শহরের গোমগাছ তলায় জমায়েত হয় শতাধিক দিনমজুর। তারা মাথায় লাল ফিতা বেধে ব্যানার সহকারে র‌্যালি করে শহরের প্রধান সড়কে। এরপর শহরের লালদিঘীর পাড়ে সমাবেশ করে। এতে কক্সবাজার দিনমজুর ঐক্য পরিষদের সাথে যুক্ত হয় উদীচী শিল্পি গোষ্ঠী। তারা গানের মধ্য দিয়ে শ্রমিকদের অধিকার আদায় ও মালিক-শ্রমিকের মধ্যে সুসর্ম্পক বজায়ের কথা বলে।

সমাবেশে সংগঠনের সভাপতি সৈয়দ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাহবুবুর রহমান, ঝিলংজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতান, দিনমজুর ঐক্য পরিষদ উপদেষ্টা ওমর ফারুক হিরু, উদীচীর সহকারী সাধারণ সম্পাদক সৌরভ দেব, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অন্তিক চক্রবর্তী, ছাত্র ইউনিয়ন কক্সবাজারের সভাপতি তনয় দাশ, আরিফ, শ্রমিক নেতা মো. ইমরান, মো. জমিরসহ অন্যান্যরা।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, মে দিবস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন