মালবাহী ট্রেনে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা, আহত ৫০

fec-image

গাজীপুরের জয়দেবপুরে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনে যাত্রীবাহী একটি ট্রেন ধাক্কা দিয়েছে। এতে ৫০ জন আহত হয়েছেন। যাত্রীবাহী টেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে।

শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে অনেকেই আহত হয়েছেন।

জয়দেবপুর স্টেশনমাস্টার হানিফ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল কমিউটার ট্রেনটি উত্তরবঙ্গ থেকে ছেড়ে এসে গাজীপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালে পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

তবে টাঙ্গাইল কমিউটারে খুব বেশি যাত্রী ছিলেন না বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন