মারিশ্যা-দিঘিনালা সড়কে পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ

fec-image

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দিঘিনালা সড়কের দুই টিলা এলাকায় পাহাড় ধসে সারাদেশের সাথে বাঘাইছড়ির যানচলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (৩ মে) রাতে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মারিশ্যা দিঘিনালা সড়কের দুই টিলা এলাকায় পাহাড়ের বড় একটি অংশ সড়কের উপর ধসে পরে। এই ঘটনায় কোন ধরনের হতাহতের খবর পাওয়া না গেলেও সকাল থেকে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের দুই পাশে আটকে পড়েছে বহু যানবাহন।

পাহাড় ধসের সংবাদ পাওয়ার পরপরই ভোর থেকে মাটি সড়কের মাটি সরানোর কাজ শুরু করেছে সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন। বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে. কর্নেল খায়রুল আমিন পিএসসি, নিজেই মাটি সরানোর কাজ তদারকি করছেন বলে জানিয়েছে সেনাবাহিনী।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সংবাদ পাওয়ার পরপরই সেনাবাহিনী ও সড়ক যোগাযোগ বিভাগের লোকজনকে মাটি সরানোর অনুরোধ করেছি ইতোমধ্যে সেনাবাহিনী কাজ শুরু করেছে। ভারী যন্ত্রপাতি নিয়ে সড়ক ও জনপদের লোকজনও রওনা হয়েছে। তারা পৌঁছালে আমরা আশাবাদী ৩-৪ ঘণ্টার মধ্যে যানচলাচল স্বাভাবিক হবে।

এদিকে তীব্র তাপদাহের পর গতকাল দুপুরে বাঘাইছড়িতে হঠাৎ বজ্রসহ বৃষ্টি পাত শুরু হয় বজ্রপাতে এখন পর্যন্ত দুই নারী নিহত ও সাতজন পুরুষ আহত হয়, মারা গেছে ৩ টি গবাদিপশু। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারকে ১০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পাহাড় ধস, বাঘাইছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন