বান্দরবানে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা


বান্দরবানে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে পুরো জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে এ হামলার ঘটনা ঘটে।
এর আগে ফেস্টুন হাতে নিয়ে কয়েকশত শিক্ষার্থী প্রেসক্লাবে সামনে মানববন্ধন অংশ নেন। পরবর্তীতে আওয়ামীলীগ কার্যালয় থেকে মিছিল বের হয়ে আসেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে দ্বি-মুখী মিছিলে স্লোগান শুরু হয়। এক পর্যায়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে ট্রাফিক মোড়ের দিকে প্রদক্ষিণ করেন।
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন, বান্দরবান
Facebook Comment

















