বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করল জনতা

fec-image

ঢাকা-মাওয়া মহাসড়ক হিসেবে খ্যাত বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করে দিয়েছে জনতা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে একদল জনতা আকস্মিক ওই মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজার উপরের অংশে উঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম সম্বলিত ফলকটি ভেঙে ফেলে।

পরে তারা জাতির পিতা হযরত ইব্রাহিম (আ.) এক্সপ্রেসওয়ে লেখা একটি ব্যানার সেখানে টানিয়ে চলে যায়।

এ বিষয়ে জানতে চাইলে ওই টোল প্লাজার দায়িত্বে থাকা মুন্সীগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহীন রেজা বলেন, গত ৫ আগস্ট থেকে নিরাপত্তাজনিত কারণে টোল প্লাজায় কর্মরত কোনো স্টাফ সেখানে ভয়ে অবস্থান করছেন না। এ কারণে আসলে কী হয়েছে নিশ্চিত হয়ে বলতে পারছি না। এখানকার কিছু লোকজন তাদের নিজস্ব দায়িত্বে ব্যানার লাগিয়ে দিয়েছেন। জেলা প্রশাসক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। তারা সিদ্ধান্ত নেবেন।

তিনি বলেন, কোনো স্থাপনার নাম পরিবর্তন করতে হলে প্রজ্ঞাপন জারি করতে হয়। হুট করে এটি করা সম্ভব না। প্রথমে প্রস্তাব যাবে সচিব পর্যায়ে পরে তা অনুমোদন হয়ে আসবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন