বন্যার্তদের রাজধানীতে সরিয়ে নিচ্ছেন কিম জং উন

fec-image

উত্তর কোরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫ হাজারেরও বেশি মানুষকে রাজধানীতে সরিয়ে নিচ্ছে সে দেশের সরকার। দেশটির নেতা কিম জং উন জোর দিয়ে বলেছেন, বিদেশ থেকে সাহায্যের প্রস্তাব আসা সত্ত্বেও পুনরুদ্ধার প্রচেষ্টা ‘স্বনির্ভরতাভিত্তিক’ হবে। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে।

পিয়ংইয়ং গত সপ্তাহে বলেছে, জুলাইয়ের শেষের দিকে রেকর্ড পরিমাণ বর্ষণে চীনের উত্তরাঞ্চলে অনেক মানুষ মারা গেছে। প্লাবিত হয়েছে বসতবাড়ি এবং তলিয়ে গেছে কৃষিজমি।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, শুক্রবার বন্যাকবলিত উইজু এলাকা পরিদর্শনকালে কিম বলেন, সরকার উত্তরাঞ্চলের বন্যাক্রান্ত প্রায় ১৫ হাজার ৪শ মানুষকে রাজধানীতে সরিয়ে নিচ্ছে এবং তাদের ধ্বংস ঘরবাড়ি পুনঃনির্মাণ না হওয়া পর্যন্ত রাজধানীর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এদিকে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বজায় থাকা সত্ত্বেও কোরিয়ান রেড ক্রসের মাধ্যমে দক্ষিণ কোরিয়া মানবিক সহায়তার প্রস্তাব দিয়েছে। মস্কোর পক্ষ থেকেও অনুরূপ প্রস্তাব দেওয়া হয়েছে।

সিউলের বার্তা সংস্থা ইয়োনহাপ পরিবেশিত খবরে বলা হয়, চীন এবং জাতিসংঘ শিশু তহবিল সাহায্য করার জন্য তাদের আগ্রহ ব্যক্ত করেছে। কেসিএনএ জানায়, তবে কিম শুক্রবার বলেছেন, দেশের পুনরুদ্ধারের প্রচেষ্টা পুরোপুরিভাবে স্বনির্ভতার উপর ভিত্তি করে হবে।

প্রতিবেদনে বলা হয়, তবুও তিনি ‘বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থাকে তাদের মানবিক সহায়তার প্রস্তাবের জন্য ধন্যবাদ জানিয়েছেন।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন