ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

fec-image

কক্সবাজারের চকরিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ৯ঘন্টা পরে আরমানুল ইসলাম শান্ত (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
সোমবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব নয়াপাড়া তমতলা এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত যুবক আরমানুল ইসলাম শান্ত ওই এলাকার মৃত সেলিম উদ্দিনের ছেলে।
আত্মহত্যার তিন দিন আগে শান্ত তার নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন। যা হুবুহু তুলে ধরা হলো- ‘আমি আমার মত চলবো, চলার স্বাধীনতা চাই, আমার বিষয়ে বিচার আসলে কেউ কিছুই বলতে পারে না। পরিবারকে বলছি বলে ইঙ্গিত করে। মৃত্যুর ১১ ঘন্টা আগে লিখেন, আসলেই মারা গেলে ভাল হবে। হে আল্লাহ তাড়াতাড়ি আমাকে তুলে নাও, আর বাঁচতে চাই না। মৃত্যুর ৯ঘন্টা আগে লিখেন আমি খারাপ না, এই দুনিয়ায় না থাকলে চলবে।
চকরিয়া থানার এসআই মোঃ সোহরাব সাকিব বলেন, আত্মহত্যাকারী শান্ত’র বড়ভাই সাইফুল ইসলাম কাউকে ভাইয়ের মৃত্যুর জন্য দায় না করে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করেন। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন