রামু কলেজ অধ্যক্ষের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ

মাদক মামলার আসামি বিএনপি নেতা ফুরকান দল থেকে বহিস্কার

fec-image

রামু সরকারি কলেজে সীমানা প্রাচীর নির্মাণকাজে বাধা এবং কলেজ অধ্যক্ষের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণের ঘটনায় বিএনপি নেতা ফুরকান উল্লাহকে দল থেকে বহিস্কার করা হয়েছে। ফুরকান উল্লাহ রামুর ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক ছিলেন।
রবিবার, ৬ জুলাই রামু উপজেলার বিএনপির সভাপতি মোক্তার আহমদ ও সাধারণ সম্পাদক আবুল বশর বাবু নিজেদের ফেসবুকে একটি বিবৃতির মাধ্যমে তাকে বহিস্কারের ঘোষণা দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া বিবৃতিতে রামু উপজেলার বিএনপির সভাপতি মোক্তার আহমদ ও সাধারণ সম্পাদক আবুল বশর বাবু জানিয়েছেন- দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড, অসদাচরণ ও দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক ফুরকান উল্লাহকে প্রাথমিক সদস্য পদসহ বিএনপির সকল পদ পদবী হতে বহিস্কার করা হইল। ৬ জুলাই ২০২৫ ইং তারিখ হতে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

উল্লেখ্য, বিএনপি নেতা ফুরকান উল্লাহ গত ২৪ জুন রামু সরকারি কলেজে সরকারি অর্থায়নে সীমানা প্রাচীন নির্মাণকাজে বাধা দেন এবং কলেজ অধ্যক্ষের কক্ষে গিয়ে কলেজ অধ্যক্ষ মোহাম্মদ হাছানুল ইসলামের সাথে মারমুখী ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। খবর পেয়ে ওইদিন রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী রামু সরকারি কলেজের শিক্ষক মোবারক হোসেন, শহিদুল হক কাজল জানিয়েছেন- সরকারি বরাদ্দে কলেজের সীমানা প্রাচীর নির্মাণকাজ একটি অজ্ঞাত নাম্বার থেকে ফোন করে কলেজ অধ্যক্ষ মোহাম্মদ হাছানুল ইসলামকে কাজ বন্ধ করার জন্য হুমকিসহ অশ্রাব্য কথাবার্তা বলা হয়।

এর কিছুক্ষণের মধ্যেই ফোন করে বকাঝকা করা বিএনপি নেতা ফুরকান উল্লাহ কলেজ অধ্যক্ষের কক্ষে প্রবেশ করেন। প্রবেশ করেই তিনি মারমুখী হয়ে অধ্যক্ষের টেবিলের সামনে গিয়ে অধ্যক্ষকে বকাঝকা ও অশ্রাব্য কথাবার্তা শুরু করেন।

ফুরকান উল্লাহ অধ্যক্ষকে বলেন ‘আপনি কি এখানে প্রিন্সিপালগিরি করতে আসছেন, নাকি গুন্ডামি করতে আসছেন’। এসময় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা তাকে নিবৃত করে কক্ষের বাইরে নিয়ে যান।

কিন্তু তিনি বাইরে গিয়ে অধ্যক্ষসহ আরও কয়েকজন শিক্ষককে দেখে নেয়ার হুমকি দেন। কলেজের সীমানা প্রাচীর যেখানে নির্মাণ হচ্ছে সেখানে ফুরকান উল্লাহর কোন স্বত্ত্ব নেই। তার সাথে কোন বিরোধও ছিলো না। একজন ব্যক্তির হয়ে তিনি শিক্ষক শিক্ষার্থীদের সামনেই অধ্যক্ষকে যেভাবে লাঞ্চিত করেছেন তা মেনে নেয়া যায় না।

জানা গেছে, কলেজ অধ্যক্ষের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণে অভিযুক্ত ফুরকান উল্লাহ ২০১৭ সালের ২৫ জুলাই ডিএমপির পল্টন থানা এবং ২০১৮ সালের ২২ এপ্রিল ডিএমপির মতিঝিল থানা পুলিশের হাতে ইয়াবাসহ আটক হয়ে দীর্ঘদিন কারাভোগ করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দুটি মামলা (নং ৩৫/১৭৪ ও ৩৮/৩০৭) বিচারাধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, রামু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন