বাঘাইছড়ি প্রেসক্লাবের মানববন্ধন


সারাদেশে সাংবাদিকদের নিপীড়ন, হয়রানি ও গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবীতে রাঙ্গামাটির বাঘাইছড়িতে মানববন্ধন করছে বাঘাইছড়ি প্রেসক্লাব ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজনে বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদ-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহসভাপতি তোফাজ্জল হোসেন, সহসাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম, কোষাধ্যক্ষ মোঃ মহিউদ্দিন , সদস্য মো: ইমরান হোসেন জুমান প্রমুখ।
প্রেসক্লাবের সদস্য মো: মাহমুদুল হাসান সোহাগ-এর সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন ৭১ টিভি বাঘাইছড়ি প্রতিনিধি ওমর ফারুক সুমন। দেশবার্তা প্রতিনিধি মোঃ হাসান আলীসহ আরো উপস্থিত ছিলেন দৈনিক পূর্বদেশ প্রতিনিধি মো: আনোয়ার হোসেন, দৈনিক বায়জিদ প্রতিনিধি আসিফ ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বর্তমান সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, যারা এই হত্যকান্ডে জড়িত, তারা কোন দলের নয়, তারা আমাদের কাছে শুধু সন্ত্রাসী হিসেবে চিহ্নিত। আমরা সংবাদকর্মীরা সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। শুধু হত্যাকারীদের গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্রুত এই হত্যাকান্ডের বিচার সম্পন্ন করার জোর দাবী জানান বক্তারা।

















