পুলিশ পরিচয়ে ফটিকছড়িতে ত্রিপুরা কিশোর অপহরণ

fec-image

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার হারুয়ালছড়ি রাঙ্গাপানি চা বাগান থেকে পুলিশের পরিচয়ে সাজু কুমার ত্রিপুরা (১৭) নামে এক কিশোরকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহরণের ২৪ ঘণ্টা পার হলেও নিখোঁজ কিশোরের হদিস মেলেনি।

এ ঘটনায় ভূজপুর থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার। ৯ আগস্ট রাতে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের রাঙ্গাপানি নলুয়াপাড়া এলাকাতে এ ঘটনা ঘটে।

অপহরণ শিকার সাজুর বাবা দিলীপ কুমার ত্রিপুরা বলেন, শনিবার গভীর রাতে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। সেখান থেকে বলা হয়, লে ছেলে ভালো আছে। এরপর থেকে নম্বরটি বন্ধ। আমি ছেলেকে ফেরত চাই।

অপহৃত সাজু উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের রাঙ্গাপানি নলুয়াপাড়া এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী দিলীপ কুমার ত্রিপুরার ছেলে। তিনি মুদি দোকান করতেন বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে প্রতিদিনের মতো রাতের খাওয়া শেষ করে মুদির দোকানে ঘুমাতে যান সাজু ও তার বড় ভাই রাজু ত্রিপুরা। রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাতনামা তিনজন লোক দোকানের সামনে এসে পুলিশ পরিচয়ে দোকান খুলতে বলেন। সাজু ও রাজু দোকান খুললে ওই তিনজন তাদের কাছ থেকে পান ও সিগারেট কেনেন। এরপর পুলিশের পোশাক পরিহিত একজন সাজুকে ডেকে একজন আসামির বাড়ি দেখাতে বলে। পরে সাজুকে জোরপূর্বক সাদা একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায় তারা।

এ বিষয়ে জানতে ভূজপুর থানার ওসি মাহাবুবুল হকের ব্যবহৃত নাম্বারে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘শনিবার রাতে সুকৌশলে কিশোরকে পুলিশের পোশাক পরিধান করে কে বা কারা অপহরণ করে নিয়ে যায়। তাকে উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

উৎস : যুগান্তর, ১১ আগস্ট ২০২৫

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন