সিএনজি সহ আটক ২

রাজস্থলীতে ১০৫ লিটার চোলাই মদ উদ্ধার

fec-image

রাঙামাটির রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া সড়কের বাঙ্গালহালিয়া নন্দবংশ আন্তর্জাতিক ভাবনা বিদর্শন কেন্দ্রের ফলকের সামনে পাখা রাস্তার উপর থেকে সিএনজিতে অভিযান চালিয়ে ১০৫লিটার চোলাই মদ ও মদ বহনকারী একটি সিএনজিসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ।

রবিবার ( ২৩ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নন্দ বংশ ভাবনা কেন্দ্রের পাশ থেকে বাঙ্গালহালিয়া থেকে চন্দ্রঘোনার উদ্যােশে যাওয়ার পথে সিএনজি একটি সহ দুই মাদক মাদক ব্যবসায়ীকে চন্দ্রঘোনা থানার এস আই রবিউল আমিন, এস আই বিষ্ণুপদ হীরা এবং সঙ্গীয় ফোর্স সহ তাদের কে আটক করা হয়।

আটককৃতরা হলেন- চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার মো. মনিরের ছেলে হাসান, একই এলাকার সামশুল আলমের দিদারুল আলম উভয়ের বাড়ী পূর্ব চরনদ্বীপ,ঘাটিয়াল পাগা আকবার আলী চৌধুরী জামে মসজিদ ৯ নং ওয়ার্ড চট্রগ্রাম জেলার বোয়ালখালী।

চন্দ্রঘোনা থানার ওসি শাহাজান কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানের সময় সিএনজি তল্লাশি চালিয়ে মোট ১০৫ লিটার চোলাই মদ, মদ বহনকারী একটি সিএনজি সহ দুই জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদক পাচারের কাজে ব্যবহার করা গাড়ি টি জব্দ করা হয়েছে।আটক কৃতদের রাঙামাটি জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চোলাই মদ, বাংলাদেশ পুলিশ, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন