আ. লীগ’র স্লোগান ছিল ‘দিনের ভোট রাতে দেব’ : মঈন খান

fec-image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতার লোভে দেশে একের পর এক ভুয়া ভোট করেছিল। তাদের স্লোগান ছিল ‘আমার ভোট আমি দেব, দিনের ভোট রাতে দেব।’

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। কিন্তু স্বৈরশাসক আওয়ামী লীগ সেই গণতন্ত্র নষ্ট করে দিয়েছে। গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী দু:শাসনের পতন হওয়ার পর হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখছে মানুষ।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা সুষ্ঠু ও নিরপেক্ষতার মাধ্যমে হারানো গণতন্ত্র যেন ফিরে আসে।

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

এর আগে ড. আব্দুল মঈন খান পলাশ উপজেলা প্রেস ক্লাবের নবগঠিত কার্যালয় উদ্বোধন করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিএনপি, মইন খান, মিডিয়া সেল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন