বিজিবির অভিযানে

বাঘাইছড়িতে প্রায় ৩ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ

fec-image

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কচুছড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করছে বিজিবি। ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার-এর নেতৃত্বে সাথে সহকারী পরিচালকসহ একটি বি টাইপ টহল দল ১টায় মারিশ্যা তুলাবন এলাকার বৃষকেতু চাকমার সেগুনবাগানে একটি অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে কাঠগুলো ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় অবৈধ সেগুন কাঠ ১৪২.৭৬ ঘনফুট আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ২ লক্ষ ৮৫ হাজার ৫২০ টাকা।

মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর সম্মানিত জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাঘাইছড়ি, রাঙ্গামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন