রাঙামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমান্ডার’স স্কলারশিপ


উৎসব মুখর পরিবেশে রাঙামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমান্ডার’স স্কলারশিপ-২৫। কাপ্তাই, রাঙ্গুনিয়া উপজেলা সহ পার্শ্ববর্তী উপজেলার ২৮ টি প্রাথমিক এবং ১৩ টি মাধ্যমিক স্কুল স্কলারশিপ পরীক্ষায় অংশ গ্রহণ করে।
শনিবার (৮নভেম্বর) সকাল ৯টা হতে ১১টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত কাপ্তাই শিশু নিকেতন স্কুল এর আয়োজনে, কাপ্তাই জোনের পরিচালনায় জোন কমান্ডার’স স্কলারশিপ অনুষ্ঠিত হয়।
কাপ্তাই শিশু নিকেতনের অধ্যক্ষ রেহেনা আক্তার রেখা জানান, এই পরিক্ষায় কাপ্তাই, রাঙ্গুনিয়া উপজেলা সহ পার্শ্ববর্তী উপজেলার ২৮ টি প্রাথমিক বিদ্যালয় ও ১৩ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২ টি মাদ্রাসা থেকে আগত তৃতীয় শ্রেণি হতে ৮ম শ্রেণির সর্বমোট ৩ শত ৪০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। অন্যন্যাও বছরের মতো ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে।
বাংলাদেশ সেনাবাহিনী কাপ্তাই জোন কমান্ডার অধিনায়ক লে. কর্নেল নাজমুল কাদির শুভ, পিএসসি, এদিন সকাল সাড়ে ১০টায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে জোন উপঅধিনায়ক মেজর মোহাম্মদ জিয়াউর রহমান এবং শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার উপস্থিত ছিলেন।

















