জামায়াত–এনসিপি জোট! স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা তাসনিম জারার

fec-image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো দল কিংবা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ঢাকা-৯ আসনের এমপি প্রার্থী ডা. তাসনিম জারা।

শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে তাসনিম জারা বলেন, ‘প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী—আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।’

তাসনিম জারা সরাসরি স্বতন্ত্র নির্বাচনের ঘোষণার পেছনে কোনো কারণ উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে, জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোটের কারণেই এমন সিদ্ধান্ত।

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় বৈঠকে নারী নেত্রীরা স্পষ্ট জানিয়ে দেন, জামায়াতের সঙ্গে জোট হলে তারা সম্মিলিতভাবে দলত্যাগ করবেন। এনসিপির অভ্যন্তরে জামায়াত-সমঝোতা নিয়ে তীব্র মতপার্থক্য রয়েছে। এমনকি জামায়াত-বিরোধী অংশের নেতা মীর আরশাদুল হক ইতোমধ্যে দল থেকে পদত্যাগ করেছেন। জামায়াতের সঙ্গে এনসিপির জোট নিয়ে আপত্তি জানিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ নারী নেতাদের অধিকাংশ ।

জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ সদস্য সচিব নাহিদ সারোয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীন, যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুমসহ কয়েকজন তাদের ক্ষোভ দলকে জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন