১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত বিজয় ছিনিয়ে আনা হবে : নাহিদ ইসলাম


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এবারের নির্বাচন প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর নির্বাচন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত বিজয় ছিনিয়ে আনা হবে। চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতিও দেন তিনি।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকা-১১ আসনে নির্বাচনী প্রচারণার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ১০ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল এখন উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। ১০ দল ঐক্যবদ্ধভাবে আগামী দিনে একটি ইনসাফ-ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে।
এই সময় তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই সুশাসন নিশ্চিত করা সম্ভব।

















