ইরানে মেয়েদের স্কুলে হামলায় ৪০ জন নিহতের খবর

fec-image

ইরানে মেয়েদের স্কুলে হামলায় ৪০ জন নিহতের খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-কে একজন স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন যে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব কাউন্টিতে একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় ৪০ জন নিহত হয়েছে।

গভর্নর মোহাম্মদ রাদমেহর বলেছেন, আরও ৪৮ জন আহত হয়েছে এবং শাজারে তাইয়্যেবা মেয়েদের স্কুলে হামলার পর নিহতের সংখ্যা বাড়ছে।

বিবিসি স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি—কারণ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে ইরান সাধারণত ভিসা দেয় না, যা দেশটির অভ্যন্তরে কী ঘটছে সে সম্পর্কে তথ্য সংগ্রহকে কঠোরভাবে সীমিত করে।

এদিকে, ইরানে “প্রায় সম্পূর্ণ” ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে, এর আগে একটি সাইবার হামলার ঘটনাও ঘটেছে।

বিবিসি বাংলা

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আমেরিকা, ইরান, ইসরায়েল যুদ্ধ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন