পানির ট্যাংকে মিলল ১০ হাজার লিটার জ্বালানি তেল

fec-image

ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতে বিশ্ববাজারে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। চাহিদার তুলনায় অনেকেই অতিরিক্ত তেল ক্রয় করে মজুদ রাখায় বাজারে দেখা দিয়েছে সংকট।

অবৈধভাবে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে নাটোরের সিংড়া উপজেলার এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ মার্চ) সিংড়া থানা মোড় এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পানির ট্যাংকে প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ রাখার প্রমাণ পাওয়ায় জ্বালানি তেল ব্যবসায়ী রুবেল হোসেনকে (৩৪) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। তিনি জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন