মানিকছড়িতে গাঁজাসহ যুবক আটক


খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ আশরাফুল (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাতে উপজেলার মহামুনি তালতলা এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃত যুবক মো. আশরাফুল ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার রিশখালী গ্রামের গোবরা পাড়া এলাকার রবজেল মন্ডলের ছেলে।
আটককৃত যুবক ও উদ্ধারকৃত মাদকদ্রব্য রাতেই মানিকছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
মানিকছড়ি থানা ওসি মোঃ মাসুদ পারভেজ বলেন, এ ব্যাপারে মানিকছড়ি থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ঘটনাপ্রবাহ: মানিকছড়ি
Facebook Comment
















