ঢাকা টু কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান রুটে বাস ভাড়ার নতুন তালিকা

fec-image

দেশের অন্যান্য রুটের ন্যায় ঢাকা টু কক্সবাজার এবং পার্বত্য তিন জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান রুটের গণপরিবহণ ভাড়াও পুনর্নিধারণ করেছে সরকার।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের নতুন ভাড়ার তালিকা অনুযায়ী, ঢাকার সায়েদাবাদ থেকে কক্সবাজার (ভায়া- কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম): দূরত্ব ৩৯৬ কি.মি.; ৫১ সিটের বাসে জনপ্রতি ভাড়া ৯০০ টাকা এবং ৪০ সিটের বাসে ১১৪৮ টাকা।

ঢাকার সায়েদাবাদ থেকে টেকনাফ (ভায়া- কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার): দূরত্ব ৪৬২ কি.মি.; ৫১ সিটের বাসে জনপ্রতি ভাড়া ১০৪৭ টাকা এবং ৪০ সিটের বাসে ১৩৩৫ টাকা।

ঢাকার সায়েদাবাদ থেকে রাঙামাটি (ভায়া- কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম): দূরত্ব ৩০৭ কি.মি.; ৫১ সিটের বাসে জনপ্রতি ভাড়া ৬৯৭ টাকা এবং ৪০ সিটের বাসে ৮৮৯ টাকা।

ঢাকার সায়েদাবাদ থেকে বান্দরবান (ভায়া- কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম): দূরত্ব ৩১৮ কি.মি.; ৫১ সিটের বাসে জনপ্রতি ভাড়া ৭২২ টাকা এবং ৪০ সিটের বাসে ৯২০ টাকা।

ঢাকার সায়েদাবাদ থেকে খাগড়াছড়ি (ভায়া- কুমিল্লা, ফেনী, রামগড়): দূরত্ব ২৭৬ কি.মি.; ৫১ সিটের বাসে জনপ্রতি ভাড়া ৬২৮ টাকা এবং ৪০ সিটের বাসে ৮০১ টাকা।

ঢাকার সায়েদাবাদ থেকে দিঘীনালা (ভায়া- কুমিল্লা, ফেনী, রামগড়, খাগড়াছড়ি): দূরত্ব ২৭৭ কি.মি.; ৫১ সিটের বাসে জনপ্রতি ভাড়া ৬৩০ টাকা এবং ৪০ সিটের বাসে ৮০৪ টাকা।

ঢাকার সায়েদাবাদ থেকে পানছড়ি (ভায়া- কুমিল্লা, ফেনী, রামগড়, খাগড়াছড়ি): দূরত্ব ২৮১ কি.মি.; ৫১ সিটের বাসে জনপ্রতি ভাড়া ৬৩৯ টাকা এবং ৪০ সিটের বাসে ৮১৬ টাকা।

ঢাকার সায়েদাবাদ থেকে তবলছড়ি (ভায়া- কুমিল্লা, ফেনী, রামগড়): দূরত্ব ২৯১ কি.মি.; ৫১ সিটের বাসে জনপ্রতি ভাড়া ৬৬২ টাকা এবং ৪০ সিটের বাসে ৮৪৩ টাকা।

ঢাকার সায়েদাবাদ থেকে কাপ্তাই (ভায়া- কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম): দূরত্ব ২৮৬ কি.মি.; ৫১ সিটের বাসে জনপ্রতি ভাড়া ৬৫০ টাকা এবং ৪০ সিটের বাসে ৮২৯ টাকা।

জ্বালানির মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের গণপরিবহনের ভাড়া বর্ধিত করা হয়েছে। আজ থেকে বর্ধিত ভাড়া কার্যকর হচ্ছে। গতকাল শনিবার (২৫ এপ্রিল) নতুন নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। যা প্রতিটি গাড়িতে চার্ট আকারে টাঙানোর নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে সায়েদাবাদ রুটের আওতায় ঢাকার সায়েদাবাদ থেকে চট্টগ্রাম রুটে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০৪ টাকা। পাশাপাশি এই রুটে ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৫২ টাকা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, খাগড়াছড়ি, ঢাকা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন