খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস-এর ফাইনালে উঠলো সেরা চার দল

fec-image

খাগড়াছড়িতে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ ক্রিকেট টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। শনিবার (৯ মে) সকাল সাড়ে ৮টা থেকে খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়াম মাঠে শুরু হওয়া ম্যাচগুলোতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ও প্রতিভাবান ক্ষুদে ক্রিকেটাররা অংশ নেয়।

দিনব্যাপী আয়োজিত সেমিফাইনাল ম্যাচগুলোতে খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স, চমৎকার ব্যাটিং-বোলিং ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়াম।
বালক বিভাগের প্রথম সেমিফাইনালে দীঘিনালা উপজেলা বালক দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে খাগড়াছড়ি পৌরসভা বালক দল। দ্বিতীয় সেমিফাইনালে পানছড়ি উপজেলা বালক দলকে ৯৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় খাগড়াছড়ি সদর উপজেলা বালক দল।

অন্যদিকে বালিকা বিভাগের ম্যাচেও ছিল টানটান উত্তেজনা। মহালছড়ি উপজেলা বালিকা দলকে ১১ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে খাগড়াছড়ি পৌরসভা বালিকা দল। অপর ম্যাচে লক্ষীছড়ি উপজেলা বালিকা দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে রামগড় উপজেলা বালিকা দল।

সেমিফাইনাল ম্যাচ ঘিরে খেলোয়াড়, অভিভাবক ও ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নতুন প্রজন্মের ক্রিকেটারদের প্রতিভা ও আত্মবিশ্বাস ভবিষ্যৎ ক্রীড়াঙ্গনের জন্য আশাব্যঞ্জক বলে মন্তব্য করেন উপস্থিত ক্রীড়া সংগঠকেরা।

এদিন টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন-অর-রশিদ, ক্রীড়া সংগঠক মো. নজরুল ইসলাম, জেলা ক্রিকেট কোচ মুজাহিদ চৌধুরী, ক্রীড়া সংগঠক আনিসুল আলম আনিকসহ অন্যান্য ক্রীড়া সংগঠকেরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন