চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় থেকে মরদেহ উদ্ধার

fec-image

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় থেকে নরেন ধর নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সহকারী হাইকমিশনার কার্যালয়ের সিকিউরিটি গার্ডের দায়িত্বে ছিলেন। নরেন ধর একজন ভারতীয় নাগরিক।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ গণমাধ্যমকে বলেন, সকাল ১০টার দিকে ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় থেকে খুলশী থানায় ফোন করে জানানো হয়, তাদের একজন স্টাফ টয়লেটের দরজার সামনে পড়ে আছেন। পরে পুলিশ গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

একটি সূত্র জানিয়েছে, নরেন ধর (৩৮) রাতেই মারা গেছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

সহকারী হাইকমিশনারের কার্যালয় জানিয়েছে, নরেন ধর ভারতের পাঞ্জাবের বাসিন্দা। সহকারী হাইকমিশনারের কার্যলয়ে তিনি সিকিউরিটি গার্ডের কাজ করতেন। সেখানে রাতে তিনি একাই থাকতেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বাকিটা ময়নাতদন্তের রিপোর্ট আসলে বলা যাবে।

উৎস :  এশিয়া পোস্ট ( ১৯ মে ২০২৬ )

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম, ভারতীয় হাইকমিশনার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন