নাইক্ষ্যংছড়িতে পাহাড় খেকোদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান শুরু

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন স্থানে পাহাড়খেকোদের বিরুদ্ধে ইউএনও এনামুল হাসানের নেতৃত্বে অভিযান শুরু হয়েছে। তার যোগদানের পর এই প্রথম পাহাড় কাটা নিয়ে তিনি অভিযান পরিচালনা করেন।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ছুটে যান উপজেলা সোনাইছড়িতে। সেখানে অভিযান চালিয়ে পাহাড়খেকো আইগ্যা মো মারমাকে ৭০ হাজার টাকা জরিমানা করেন। এসময় থানা পুলিশ অভিযান স্থলে উপস্থিত ছিলেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার ঘুমধুম ইউনিয়নের বেশ কয়েকটি স্পটে অবৈধভাবে পাহাড় ও মাটি কাটা চলছে। বাইশারীসহ উপজেলার বিভিন্ন স্থানে এভাবে পাহাড় ও মাটি কাটার খবর শুনে উপজেলা প্রশাসন নড়েচড়ে বসেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান পার্বত্যনিউজকে বলেন, পরিবেশ রক্ষায় এ অভিযান চলবে। কাউকেই ছাড় নেই। অবৈধভাবে পাহাড় কাটা, মাটিকাটা, বন উজাড় ও বালু উত্তোলন করা যাবে না। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন