সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিরপত্তার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

fec-image
খাগড়াছড়ির সিনিয়র সাংবাদিক জীতেন বড়ুয়ার নিশর্ত মুক্তি ও সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাঙামাটিতে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছে।
সোমবার (০৮ জুন) সকালে রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন ও রাঙামাটি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি  ও সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আনোয়ার আল হক।
 সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, সিনিয়র সহ- সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারন সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ,  রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম কামাল উদ্দিনসহ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে  খাগড়াছড়ির সিনিয়র সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তিসহ সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। পরে জেলা পুলিশ সুপারের কাছেও স্মারক লিপির অনুলিপি প্রদান করেন।
মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা  অংশ নেন।
Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি, সাংবাদিক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন