রামুতে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

fec-image

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে বিজিবি। সংস্থাটির দাবি, উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, উখিয়ার উত্তর বড়বিল এলাকার মো. কালুর ছেলে আব্দুল আলম (৩৩) ও তমির হোসেনের ছেলে মাহমুদুল হক (৪৬)।

লেফট্যানেন্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে সন্দেহজনক একটি সিএনজি চালিত অটোরিকশা থামানো হয়। এসময় দুই ব্যক্তিকে তল্লাশি করে কার্টুনের ভেতর অভিনব কায়দায় লুকায়িত ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। মাদকগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাক।

উদ্ধারকৃত মাদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইয়াবা, কক্সবাজার, বিজিবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন