ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে জরুরি পরিবর্তন

fec-image

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই দলে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ইংল্যান্ড। চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার টিনো লিভরামেন্টো। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে চেলসির ডিফেন্ডার ট্রেভোহ চ্যালোবাহকে।

‘এল’ গ্রুপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। তবে ম্যাচের আগে অনুশীলনে উরুর পেশিতে চোট পান ২৩ বছর বয়সী লিভরামেন্টো। মৌসুমের শেষভাগেও একই ধরনের চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। ফলে তার ফিটনেস নিয়ে আগে থেকেই শঙ্কা ছিল।

ফিফার নিয়ম অনুযায়ী, প্রথম ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগে পর্যন্ত গুরুতর চোটের কারণে স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ রয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে লিভরামেন্টোর বদলি হিসেবে চ্যালোবাহকে দলে ডেকেছে ইংল্যান্ড। যদিও পুরো স্কোয়াডের সঙ্গে যোগ দিতে কিছুটা সময় লাগতে পারে তার।

ইংল্যান্ডের রাইট-ব্যাক পজিশনে প্রথম পছন্দ রিস জেমস। তবে তার ফিটনেস নিয়েও রয়েছে অনিশ্চয়তা। বিকল্প হিসেবে স্কোয়াডে রয়েছেন জেড স্পেন্স ও এজরিল কোনসা।

মূলত সেন্টার-ব্যাক হিসেবে পরিচিত চ্যালোবাহ প্রয়োজনে রক্ষণভাগের একাধিক পজিশনে খেলতে সক্ষম। জাতীয় দলের হয়ে তার অভিজ্ঞতা সীমিত হলেও বিশ্বকাপের মতো বড় আসরে নিজেকে প্রমাণের সুযোগ পেলেন এই ডিফেন্ডার।

এর আগে বিশ্বকাপ শুরুর আগেই অন্য এক ঘটনায়ও বিপাকে পড়েছিল ইংল্যান্ড শিবির। কানসাস সিটিতে দলের বেস ক্যাম্পে অনুশীলন সামগ্রী বহনকারী একটি গাড়ি থেকে কিছু সরঞ্জাম চুরি হয়েছিল। পরে সেগুলোর বেশিরভাগই উদ্ধার করা সম্ভব হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টুর্নামেন্ট, ফুটবল, বিশ্বকাপ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন