টেকনাফে বিজিবির বিশেষ মেডিকেল ক্যাম্পেইন

fec-image

সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে টেকনাফে গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর উদ্যোগে এক বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে চার শতাধিক প্রান্তিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার ( ২৪ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টেকনাফ উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রে

এই বিশেষ মেডিকেল ক্যাম্পেইন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া এর সার্বিক দিকনির্দেশনায় এই মানবিক কার্যক্রম সম্পন্ন হয়।

ক্যাম্পেইনে রামু সেক্টর সদর দপ্তরের ভারপ্রাপ্ত সিনিয়র মেডিকেল অফিসার মেজর মোঃ ফয়জুল হক এবং টেকনাফ ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মোঃ শাহাদাত হোসেন শুভ উপস্থিত থেকে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করেন। এই কার্যক্রমে টেকনাফ উপজেলার ১০৩ জন পুরুষ, ২২৩ জন নারী এবং ৮৫ জন শিশুসহ সর্বমোট ৪১১ জন রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধসামগ্রী দেওয়া হয়।

এই মানবিক উদ্যোগ সম্পর্কে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া জানান, “বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক” মহাপরিচালকের এই ভিশন বাস্তবায়নে বিজিবি সীমান্ত সুরক্ষা এবং মাদক-চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্তবর্তী জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তবর্তী গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবি’র মানবিক দায়িত্বের একটি অংশ উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও টেকনাফ ব্যাটালিয়নের এই ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন