কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ৫জন শিশুর মৃত্যু


কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি ব্লকে একটি মাদ্রাসায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এসময় ক্লাস চলছিল বলে জানা গেছে। এতে ৫জন শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান। হতাহত আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে আড়াইটর দিকে এই ঘটনা ঘটে। হতাহতরা সবাই রোহিঙ্গা শিক্ষার্থী।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ‘এ-থ্রি’ ব্লকে ওই মাদ্রাসায় হঠাৎ পাহাড়ধসের ঘটনা ঘটে। ধসের খবর পেয়ে উদ্ধারে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনাস্থল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের শঙ্কা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের স্টেশন উখিয়া স্টেশন মাস্টার ডলার ত্রিপুরা জানিয়েছেন, তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

















