কুতুবদিয়ার সাগরে ট্রলারডুবি: ট্রলারের কলে মিলল চার জেলের মরদেহ

fec-image

কক্সবাজারের কুতুবদিয়ার সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় চার জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন পেকুয়া উপজেলার মগনামা এলাকার জেলে নাছির।

সোমবার ( ১৩ জুলাই) ভোরে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালী উপকূলের গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড়ঘোপ দক্ষিণ অমজাখালী এলাকার নুরুল আবছারের মালিকানাধীন এফবি ‘ফকিরা মসজিদ নামের মাছধরা ট্রলারটি ১২ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা সাত জেলে জীবিত উদ্ধার হলেও পাঁচজন নিখোঁজ হন।

পরে স্থানীয় জেলেরা ডুবে যাওয়া ট্রলারটি আরেকটি মাছধরা বোটের সহায়তায় তীরে নিয়ে আসেন। তীরে আনার পর ট্রলারের কলের ভেতর থেকে চার জেলের মরদেহ উদ্ধার করা হয়। তবে নিখোঁজ অপর জেলে পেকুয়ার মগনামা এলাকার নাছিরের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি।

উদ্ধার হওয়া চার জেলে হলেন-মো. সাগর (১৮), মো. করিম (২২), আইয়ুব মনির (২০) ও কামাল (৪৫)।

কুতুবদিয়া মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম বলেন, “ট্রলারডুবির পর সাতজন জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে ট্রলারটি তীরে নিয়ে এলে এর কলের ভেতর থেকে চারজনের মরদেহ পাওয়া যায়। অপর জেলে নাছির এখনও নিখোঁজ রয়েছেন।”

কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) ফারুক আহমেদ বলেন, “ট্রলারডুবির ঘটনায় চার জেলের মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। নিখোঁজ জেলেকে উদ্ধারে স্থানীয় জেলেরা তল্লাশি চালাচ্ছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন