কাপ্তাইয়ে ক্ষতিগ্রস্তদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিলো সেনাবাহিনী

fec-image

কাপ্তাই পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ঘরে ঘরে ত্রাণ বিতরণ। লাগাতার ভারী বর্ষণ ও পাহাড় ধসে কাপ্তাই উপজেলায় কয়েক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফসলসহ ঘর বাড়ি হারিয়ে প্রায় ৫ শতাধীক পরিবার ১৮টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

এসকল পরিবার বাসা বাড়ি হারিয়ে দিশেহারা হয়েছে পরেছে। বিভিন্ন জেলা, উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী বিজিবি ও বিভিন্ন সংগঠনের পক্ষ হতে ত্রাণ দেয়া অব্যাহত রেখেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাঙামাটির সেনা রিজিয়নের নির্দেশ মোতাবেক কাপ্তাই সেনাজোন (৩৮ বীর) কাপ্তাই নতুন বাজার ঢাকাইয়া কলোনির পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছে। কাপ্তাই সেনাজোন(৩৮বীর ) অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ নাজমুল কাদির শুভ পিএসসি ক্ষতিগ্রস্তর পরিবারের ঘরে,ঘরে গিয়ে নিজ হাতে ত্রাণ বিতরণ করে।

পাহাড়ের ঢালুতে বসবাসকারী সেনাবাহিনীর ত্রাণ পেয়ে অসহায়,দুস্ত ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবার সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। কাপ্তাই সেনাজোন অধিনায়ক লেঃকর্ণেল মুহাম্মদ নাজমুল কাদির শুভ পিএসসি জানান,রাঙামাটি সেনা রিজিয়নের দিক নির্দেশনা মোতাবেক পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮০পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে এবং ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

সেনাবাহিনী সব সময় সকল দূর্যোগে ও সকল উন্নয়নে পাশে আছে এবং থাকবে বলে বলে উল্লেখ করে। কাপ্তাই ৪ নম্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, কাপ্তাই জোন পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে যে ত্রাণ দিয়েছে তা কখনো ভুলার নয়।

কাপ্তাই ইউনিয়নবাসীর পক্ষ হতে কাপ্তাই সেনাজোনকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছি। এসময় প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান, ইউপি সদস্য ইমান আলীসহ কাপ্তাই সেনাজোন অফিসারগন ত্রাণ বিতরণে সহায়তা করে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন