টেকনাফে রোহিঙ্গা বস্তিতে মুখোশধারীদের গুলিতে ৩জন গুলিবিদ্ধ

গুলিবিদ্ধ

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান:
টেকনাফের হ্নীলায় রোহিঙ্গা বস্তিতে মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় ৩জন গুলিবিদ্ধ হয়েছে।

বুধবার ভোররাত ১টার দিকে অনিবন্ধিত লেদা রোহিঙ্গা বস্তির ডি-ব্লকে একদল মুখোশধারী দুর্বৃত্ত হানা দেওয়ার চেষ্টাকালে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে পালিয়ে যায়।

এতে ২৭২নং রুমের মৃত গুনু মিয়ার পুত্র মৌলভী আয়ুব (৩৩), ২৯৯ রুমের হামিদ হোছনের পুত্র জাহিদ হোছন (৩০)ও ২৯১নং রুমের মোহাম্মদ হোছনের পুত্র নুর হোসেন (৪০) গুলিবিদ্ধ হয়।

এই ঘটনার খবর পেয়ে টেকনাফ থানার টহল পুলিশের এএসআই আজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলিবিদ্ধদের উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

টেকনাফ থানার অফিসার ইনর্চাজ (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, গুলিবিদ্ধদের পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। বতর্মানে পরিস্থিতি শান্ত আছে। দুর্বৃত্তদের ব্যাপারে অনুসন্ধান চালানো হচ্ছে। শ্রীঘ্রই তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন