রাঙামাটিতে জেলেদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ফাতেমা জান্নাত মুমু:
রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধকালীন সময়ে জেলা প্রশাসনের বরাদ্দকৃত চাল সঠিকভাবে বণ্টন না করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুবিধা বঞ্চিত জেলেরা।
বৃহষ্পতিবার সকালে জেলা খাদ্য গুদামে এলাকা থেকে বিক্ষুব্ধ জেলেদের একটি বিক্ষোভ মিছিল শহরে বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর রাঙামাটি জেলা প্রশাসক কার্যারয় ঘেরাও করে।
এসময় উত্তেজিত জেলেরা বিক্ষোভে ফেটে পরে। এক পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তফা জামান এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
পরে এক সমাবেশে জেলেদের নেতারা অভিযোগ করে বলেন, চলতি মাছ ধরা বন্ধকালীন সময় হ্রদের উপর নির্ভরশীল ১৯ হাজার ১ শ’ ৫৯ জন জেলেকে মাস প্রতি ৪০ কেজি করে ৩ মাসের জন্য খাদ্য শষ্য বরাদ্দ প্রদানের কথা থাকলেও বিভিন্নভাবে অনিয়মের কারণে তা সঠিকভাবে বণ্টন করা হচ্ছেনা।
তারা আরও বলেন, জেলেদের দাবিকৃত খাদ্যশষ্য সঠিকভাবে বণ্টন করা না হলে রাঙামাটি জেলা সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচীর হুশিয়ারী প্রদান করেন তারা।


















