Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

টেকনাফে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান

teknaf pic 11-7-15

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে প্রবল বর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্তদের মাঝে কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক ইসলামী ব্যাংক টেকনাফ শাখার উদ্যোগে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার সকালে ইসলামী ব্যাংক টেকনাফ শাখার উদ্যোগে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

বিতরণকালে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা রফিক উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক টেকনাফ শাখার ব্যবস্থাপক ব্যাবস্থাপক শাহজাহান মনির, সাংবাদিক ছিদ্দিকুর রহমান, যুবলীগ নেতা আবু ছিদ্দিকসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

ইসলামী ব্যাংক টেকনাফ শাখার কর্মকর্তা ফরিদুল ইসলামের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা রফিক উদ্দিন বলেন, এমন সময়ে ইসলামী ব্যাংক আমার এলাকার খেটে খাওয়া, ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে যে ত্রাণ সামগ্রী তুলে দিলেন এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি মানব সেবা করে থাকে। প্রবল বর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্তদের মানুষদের জন্য যে ত্রাণের ব্যবস্থা করেছে তা অবশ্যই প্রশংসার দাবীদার।

ব্যবস্থাপক মো: শাহজাহান মনির বলেন, প্রবল বর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্তদের এমন এক দুঃসময়ে ইসলামী ব্যাংক তাদের পাশে দাঁড়িয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য বন্যাদুর্গত এলাকাগুলোতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। ইসলামী ব্যাংকের মতো অন্যদেরও বানভাসী মানুষদের কল্যাণে কাজ করার আহবান জানান।

তিনি আরো বলেন, ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এলাকার হতদরিদ্র জনগোষ্ঠিকে স্বাবলম্বি করে গড়ে তোলার জন্য দীর্ঘদিন থেকেই কাজ করে যাচ্ছে। এমনকি দেশের যে কোন সময়ে প্রাকৃতিক দুর্যোগময় মুহুর্তে ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়ে থাকে। আজকেও তারই অংশ হিসেবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ নিয়ে ছুটে এসেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন