Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রামুতে বুদ্ধ মূর্তি পরিদর্শন করলেন কবি নুরুল হুদা

Kobi nurul hoda ramu

রামু প্রতিনিধি:
দেশের সর্ববৃহৎ ১’শ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধমূর্তি ও বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র পরিদর্শন করেছেন একুশে পদকপ্রাপ্ত জাতিসত্ত্বার কবি নুরুল হুদা।

বুধবার বিকেল ৫টার দিকে তিনি স্বপরিবারে রামু উপজেলার উত্তর মিঠাছড়িতে নির্মিত গৌতম বুদ্ধমূর্তি ও বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র পরিদর্শনে আসেন। ভাবনা কেন্দ্র পরিদর্শন শেষে পরিদর্শন দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন কবি নুরুল হুদা।

এ সময় উপস্থিত ছিলেন কবি নুরুল হুদার স্ত্রী, মেয়ে এবং বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া ও শিক্ষক শওকত হোসেন প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন