জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে কাউখালীতে বক্তৃতা প্রতিযোগীতা অনুষ্ঠিত
কাউখালী প্রতিনিধি :
নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা ও জ্বালানি সংরক্ষণ বিষয়ে কাউখালীতে এক বক্তৃতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উদযাপন উপলক্ষে বুধবার সকাল ১১টায় অফিসার্স কল্যাণ ক্লাবে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বেতবুনিয়া বিদ্যুৎ সরবরাহের সার্বিক সহযোগীতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তৃতা প্রতিযোগীতায় উপজেলার পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়, ঘাগড়া উচ্চ বিদ্যালয় ও কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিচারকের দায়িত্বে ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কমল বরণ সাহা, বেতবুনিয়া বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী মোঃ তৈয়ব হাসান, কাউখালী প্রেসক্লাবের সভাপতি আরিফুল হক মাহবুব, সহ-সভাপতি ওমর ফারুক ইকবাল, ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল চাকমা।
অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রথম স্থান লাভ করে পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মোঃ আব্দুর রহীম, দ্বিতীয় স্থান লাভ করে কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী হাসনা হেনা, তৃতীয় স্থানে ছিল বেতবুনিয়া সৃজনী ট্রাস্ট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র মোঃ ইয়াছিন উদ্দিন।
এদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীরা বিদ্যুৎ বিষয়ে জেলা পর্যায়ে বক্তৃতা প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে। জেলা পর্যায়ে উত্তীর্ণরা পর্যায়ক্রমে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে বক্তৃতা প্রতিযোগীয় অংশগ্রহণ করার সুযোগ পাবে। অনুষ্ঠান শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



















