Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

যে ৬টি খাবার আপনাকে ধূমপান ত্যাগে সাহায্য করবে

36290036

পার্বত্যনিউজ ডেস্ক:

‘ধূমপান বিষপান’ এই কথাটি জানার পরও অনেকেই ধূমপান করে থাকেন। অনেকেই আবার ধূমপান ছাড়তে চান, কিন্তু পারছেন না। ধূমপানের অভ্যাস করা যেমন সহজ, এটি ছাড়া ঠিক তেমনি কঠিন। অনেক উপায়ে ধূমপান ত্যাগ করা সম্ভব। এমনকি কিছু খাবার আপনাকে ধূমপান ত্যাগ করতে সাহায্য করবে। আসুন জেনে নেওয়া যাক ধূমপান ত্যাগ করতে সাহায্য করবে যে খাবারগুলো।

১। দারুচিনি

ধূমপান ছাড়তে চাচ্ছেন? এক টুকরো দারুচিনি নাকের কাছে নিয়ে কিছুক্ষণ শুকবেন। এটি আপনার সিগারেট নেশা অনেকখানি কমিয়ে দেবে। এছাড়া এক টুকরো দারুচিনি মুখে নিয়ে কিছুক্ষণ চিবাতে পারেন, এটিও আপনার ধূমপানের নেশা কমাতে সাহায্য করবে।

২। আদা

অনেক রোগ নিরামায়ক আদা, আপনার ধূমপানের নেশা কমাতেও সাহায্য করবে। আদার রসের সাথে এক চা চামচ চিনি মিশিয়ে নিন। এটি নিয়মিত খান, এটি আপনাকে ধূমপানকে ভুলিয়ে রাখতে পারবে।

৩। দুধ

Duke University এর প্রকাশিত রিপোর্ট থেকে জানা যায় যারা  এক গ্লাস করে দুধ পান করেন তাদের কাছে সিগারেট ছাড়া সহজ হয়। যখনই সিগারেটের নেশা দ্বারা আপনি আক্রান্ত হবেন তখন এক গ্লাস দুধ পান করুন।

৪। লবণ

ধূমপান ছাড়া সময়ে প্রচুর পরিমাণে লবণ মিশ্রিত খাবার খান। লবণ আপনার ধূমপানে আগ্রহ নষ্ট করে দিতে সাহায্য করবে।

৫। ভিটামিন সি

ধূমপান ছাড়ার সময় প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। পেয়ারা, আমলকী, টমেটো ইত্যাদি ভিটামিন সি সমৃদ্ধ খাবার সারাদিন খান। এটিও আপনার ধূমপানের নেশা কমিয়ে দেবে।

৬। ড্রাই ফুটস

কিশমিশ, বাদাম, কাজু বাদাম ইত্যাদি ড্রাই ফ্রুটস ধূমপানের নেশা কমিয়ে দিয়ে থাকে। দিনের কিছুটা সময় এই জাতীয় খাবার গ্রহণ করুন। এছাড়া চকলেট, হলুদ, সবজি, ফল, পনির, ইত্যাদি আপনাকে ধূমপান ত্যাগ করতে সাহায্য করবে। হ্যাঁ প্রচুর পরিমাণে পানি পান করতে ভুলবেন না যেন।

প্রচলিত আছে মানুষ অভ্যাসের দাস। কিন্তু মানুষের ইচ্ছা শক্তির কাছে অভ্যাসও হার মেনে যায়। ধূমপানের অভ্যাস ত্যাগ করার জন্য আপনার ইচ্ছাশক্তিটির প্রয়োজন।  চেষ্টা করুন আপনিও পারবেন এই অভ্যাস থেকে বের হয়ে আসতে পারবেন। আর এই খাবারগুলো আপনাকে সাহায্য করবে ধূমপান ত্যাগ করতে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *