মাটিরাঙ্গায় ‘শিশু ও নারী’ উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
সিনিয়র রিপোর্টার:
পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তথ্য অফিসের ব্যবস্থাপনায় ‘শিশু ও নারী’ উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের খাতের আওতায় নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গের অংশগ্রহণে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালার উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজু।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান‘র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কায়রুল আলম, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া প্রমূখ। রুনা আকতার‘র সঞ্চালনায় ওরিয়েন্টেশনে স্বাগত বক্তব্য রাখেন তথ্য অফিসার মো. আতাউর রহমান।
দিনব্যাপী এ ওরিয়েন্টেশন কর্মশালায় শিশু ও নারীর অধিকার, শিশুর বিকাশ, স্যানিটেশন, স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, মা ও শিশু স্বাস্থ, শিক্ষা, নিরাপদ মাতৃত্ব, জেন্ডার সমতা, মাদক ও জঙ্গীবাদ বিষয়ে আলোকপাত করা হয়।
দিনব্যাপী এ ওরিয়েন্টেশন কর্মশালায় উপজেলার গণমাধ্যম প্রতিনিধি, শিক্ষক, ইমাম ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অংশ নেন।


















