Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

কাপ্তাইয়ে এবার ইউপি সদস্য প্রার্থী গোরখোদক ইলিয়াছ

Member-candet

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই ৪নং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের এবার ইউপি সদস্য হিসাবে ফুটবল মার্কা নিয়ে প্রার্থী হয়েছেন মুর্দাধৌতকারী ও গোরখোদক মোঃ ইলিয়াছ প্রতিক(ফুটবল)। আসন্ন ৪জুন কাপ্তাইসহ রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলায় বেশগুরুত্ব দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে হরেক রকমের প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করার কথা শোনা গেলেও এবার ব্যতিক্রমধর্মী এক প্রার্থী কাপ্তাই ৪নং ইউপি এলাকার ৯নং ওয়ার্ড ফুলবাগান থেকে প্রতিদ্বন্দ্বীতা করছে। মোঃ ইলিয়াছ সাধারণত লাশ ধৌতকারী, কবরখোদক, লাশ পাহারা দেওয়া এবং লাশ নিয়ে বিভিন্ন জেলায় যাতায়াত করে জীবিকা নির্বাহ করে থাকে। মানুষের অতি একান্ত ও গুরুত্বপূর্ণ প্রয়োজনের সময় তাকে কাজে লাগে বলে অনেকের সহানুভুতিও রয়েছে তার প্রতি।

প্রার্থী ইলিয়াছ পার্বত্যনিউজ প্রতিনিধিকে বলেন, ‘দুই ছেলে, দুই মেয়ে নিয়ে আমার কোন রকম সংসার চলে। আমি সমাজের সকলের লাশ ধৌতকারি,কবরখোদক,লাশ নিয়ে বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করি।

তবে আমার শেষ ইচ্ছা হয়েছে, এ সেবার পাশাপাশি আরো কিছু সেবার করার জন্য আমি সবার দোয়া নিয়ে ইউপি সদস্য প্রার্থি হয়েছি। এ কাজ ছাড়া আমার কোন চাকুরি বা অন্যকোন ব্যবসা নেই। আমি সবার দোয়া প্রার্থী একবার আমাকে ইউপি সদস্য করলে আমি আপনাদের সেবায় সার্বক্ষনিক কাজ করে যাব’।

স্বামী-স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে রাত-দিন সকলের নিকট নির্বাচনী প্রচারণার জন্য মানুষের ঘরে ঘরে যাচ্ছেন তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন