বিজিবির প্রতিবাদলিপি

স্টাফ রিপোর্টার:

টেকনাফে বিজিবি কর্তৃক বিদেশী নাগরিক গ্রেফতারের সংবাদের প্রতিবাদ জানিয়েছে বিজিবি। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজা পাঠানো প্রতিবাদ লিপিতে জানানো হয়েছে:

গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ জুলাই ২০১৬ তারিখ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুর এলাকা থেকে বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স একজন সৌদি নাগরিকসহ ৪ জনকে গ্রেফতার করে।

এ বিষয়ে টেকনাফস্থ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়কের বরাত দিয়ে স্থানীয় সংসদ সদস্যকে উক্ত ঘটনার সংগে জড়িয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে মনগড়া সংবাদ পরিবেশিত হয়, যাতে বিজিবি সদর দপ্তরের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

কিছু কিছু সংবাদ মাধ্যম টেকনাফের ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়কের বরাত দিয়ে এই মর্মে সংবাদ পরিবেশন করেছে যে, স্থানীয় মাননীয় সাংসদ টাস্কফোর্সের কাজে বাধা প্রদান করেছেন এবং গ্রেফতারকৃতদের ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।

এ প্রসংগে অত্র দপ্তরের ভাষ্য হলো, প্রকৃতপক্ষে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবুজার আল জাহিদ এ ধরণের কোন বক্তব্য কোন সংবাদ মাধ্যমকে প্রদান করেননি। ব্যাটালিয়ন অধিনায়কের বরাত দিয়ে মাননীয় সাংসদ সম্পর্কে উক্ত সংবাদ প্রকাশ সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও মনগড়া।

একটি বিশেষ মহল বিজিবি’র সফল অভিযানকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং বিজিবি’র ভাবমূর্তি ক্ষুন্ন করতে এ ধরণের সংবাদ পরিবেশন করেছে বলে প্রতীয়মান হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজিবি’র ব্যাটালিয়ন অধিনায়ককে উদ্ধৃত করে প্রকাশিত ভ্রান্ত, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের মাধ্যমে জনসাধারণকে বিভ্রান্ত করার এই অপচেষ্টার বিরুদ্ধে বিজিবি সদর দপ্তর তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন