Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

জেলায় বর্ষসেরার সম্মাননা পেলেন পানছড়ির ওসি

oc-poc-copy

নিজস্ব প্রতিবেদক:

খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আ. জব্বার জেলা পর্যায়ে বর্ষসেরা পুলিশ পরিদর্শকের সম্মাননা পেয়েছে। ২০১৬ সালে পুলিশের সামগ্রিক কর্ম মূল্যায়নে এ শ্রেষ্ঠত্ব অর্জন করে। সোমবার খাগড়াছড়ি জেলা পুলিশের বার্ষিক সমাবেশে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহা. শফিকুল ইসলাম (বিপিএম) পানছড়ি থানা অফিসার ইনচার্জের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেয়। এ সময় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. মজিদ আলী বিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. রইছ উদ্দিন ও রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ।

এর আগেও ত্রৈমাসিক কর্ম মূল্যায়নে পানছড়ি থানা অফিসার ইনচার্জ পর পর দুবার জেলা সেরা পরিদর্শকের সম্মাননা পায়। পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো. আ. জব্বার জানায়, আমার সহকর্মীদের সার্বিক সহযোগিতায় আমার এ অর্জন। আন্তরিকতার সহিত দেশ সেবা করার প্রত্যাশা নিয়ে সকলের দোয়া কামনা করছেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. রইছ উদ্দিন জানায়, কর্মকর্তাদের উৎসাহিত করার লক্ষে প্রতি তিন মাস পর পর জেলার সেরা কর্মকর্তাদের সম্মাননা ও বাৎসরিক সম্মাননা প্রদান করা হয়ে থাকে। যার ফলে কর্মকর্তারা উৎসাহিত হয়ে নিজেদের সেরাটুকু বিলিয়ে দিতে চেষ্টা করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন