কাপ্তাই রাইখালীতে হাতির আক্রমণে ১ মহিলার মৃত্যু


রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ডংনালায় বন্য হাতির আক্রমণেে এক মহিলা নিহত হয়েছেন। নিহতের নাম উনু মারমা(৪৫) স্বামী. মংথোয়াই মারমা। নিহতের বাড়ি রাইখালী ডংনালা মারমা পাড়ায়।
রবিবার (১৭ মে) সকাল ৭ টায় ডংনালা হাতি মারার উপরে পাহাড়ে এই ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মংনুচিং মারমা জানান, নিহত মহিলা রবিবার ৭ টায় ডংনালা হাতি মারা উপরের পাহাড়ে কাঠ কাটতে গেলে বন্য হাতি থাকে আক্রমণ করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এ নিয়ে আসলে তিনি সকাল দশটা ৫৫ মিনিটে হাসপাতালে মৃত্যুবরণ করেন।
হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মহিলার আঘাত ছিল গুরুতর।
২ নং রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক জানান, ঐ এলাকায় প্রায়ই বন্য হাতির আক্রমনে জানমালের ক্ষতি হয়ে আসছে।
চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরবর্তী এটার ব্যবস্থা নেয়া হবে।

















