আজকের তরুণরা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে: চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

আজকের তরুণরা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে বলে মন্তব্য করেছেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দীন।বুধবার (২০ ফেব্রুয়ারী) সকালে শহীদ আব্দুল আলী মঞ্চে অনুষ্ঠিত রাঙামাটিতে মাসব্যাপী তারুণ্যে উৎসবের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বিভাগীয় কমিশনার বলেন, আজকের এ প্রতিযোগিতা আপনাদের বিজয়ী হওয়া শিখিয়েছে। কি ভাবে বিজয় ছিনিয়ে আনতে হয় এ প্রতিযোগিতায় অংশ নিয়ে শিখেছেন। আপনারা নতুন বাংলাদেশ গঠনে অবদান রাখেন এ প্রত্যাশা রাখছি।জেলা প্রশাসক মো. হাবিবুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ড. এস এম ফরহাদ হোসেন, রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্ণেল মুহাম্মদ জুনাঈদ উদ্দীন শাহ চৌধুরী, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক এ্যাড: মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আলোচনা সভার পর অতিথিরা প্রতিযোগিদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন বয়সের খেলোয়ারদের নিয়ে মাসব্যাপী ২৩টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।গত বছরের ৩০ ডিসেম্বর এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছিলো।
ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন