আলীকদমে গ্রীন হিলের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

Alikafam HRD News 10,12,

আলীকদম প্রতিনিধি:

বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিলের উদ্যোগে আলীকদম উপজেলায় বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় গ্রীন হিল উপজেলা কার্যালয় থেকে “আমাদের অধিকার, আমাদের স্বাধীনতা সর্বদা” এই প্রতিপাদ্য বিষয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কসমুহ প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে শেষ হয়। পরে মঞ্চে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

গ্রীন হিল কর্মী মংছিংপ্রু মার্মা সঞ্চালনায় আইনজীবী দর্শন চাকমা সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা মানবাধিকার ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মমতাজ উদ্দিন আহমদ। স্বাগত ব্যক্তব্য রাখেন, গ্রীন হিল এলাকা সমন্বয়কারী কুশল চাকমা।

সভায় বক্তারা বলেন, আইনের কাছে নারী-পুরুষ, ধনী-গরীব সকলেই সমান অধিকার আছে। নির্যাতিত মানুষের অধিকার রক্ষায় মানবাধিকার কর্মীরা এ দিবসটি পালন করে আসছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন