ইরানি নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

fec-image

যুক্তরাষ্ট্র তিন দিনে ইরানের “নৌবাহিনীর ৪২টি জাহাজ” ধ্বংস করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এছাড়া ইরানের বিমান বাহিনী এবং টেলিযোগাযোগ ব্যবস্থাকেও ধ্বংস করার দাবি করেছেন তিনি।

শুক্রবার ইরানের পরিস্থিতি নিয়ে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, আমেরিকা ইরানে “খুব ভালো” করছে- “এটা অসাধারণ হয়েছে”।

চলমান সংঘাতে ইতোমধ্যেই যেসব মার্কিন কর্মী নিহত হয়েছেন, এই বক্তব্যের পর তাদের পরিবারকে শুভেচ্ছা জানানোর কথাও উল্লেখ করেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা সকলেই “আমাদের দেশের মহান বীর”, যারা “ইরান থেকে তাদের ধারণার চেয়ে ভিন্নভাবে দেশে ফিরছেন”।

তিনি আরও বলেন যে, মার্কিন সৈন্যদের মৃত্যু “সর্বনিম্ন” রাখবে যুক্তরাষ্ট্র।

বিবিসি বাংলা

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আমেরিকা, ইরান, ইসরায়েল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন