ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

মো, আল আমিন, পার্বত্যনিউজ:
বাংলাদেশ ইসলামী শাসনন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আরিফুল ইসলাম সহ 6 ছাত্রনেতার মুক্তির দাবীতে প্রধানমন্ত্রীর বরাবর জেলা প্রশাসনের মাধ্যমে স্মারকলিপি প্রধান করে। আজ সোমবার সকাল এগারটায় কেন্দ্রীয় কর্মসৃচি হিসাবে জেলার সভাপতি এম. কামরুজ্জামান ও জেলা সাধারন সম্পাদক এম. এম. ইউনুছ আহম্মদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মাসুদ করিম এর কাছে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করে।
এতে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্র আন্দোলনের সহ-সভাপতি ও সরকারী কলেজের সভাপতি মু. আ: রউফ, যুগ্ম সম্পাদক হাফেজ আলী হোসাইন রাকন, রাশেদুল ইসলাম, মু. আলমগীর হোসাইন প্রমৃখ। স্মারক লিপিতে আটক কৃত সকল নেতাকর্মীদের মুক্তির জোর দাবী জানায়।


















