ঋতুপর্ণার মায়ের চিকিৎসায় ২ লাখ টাকা সহায়তা

fec-image

সাফজয়ী ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসার জন্য ২ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে জাতীয় ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশন।

বুধবার (২৩ জুলাই) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে প্রদত্ত এই চেক ঋতুপর্ণার বোন পম্পি চাকমার হাতে তুলে দেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

জেলা প্রশাসক ব‌লেন, ঋতৃপর্না দে‌শের জন্য খে‌লেন। ফুটবল খেলায় দেশ ও বিদেশ জুড়ে স্বনামধন্য সমৃ‌দ্ধি অর্জন ক‌রেন ঋতৃপর্না চাকমা। অথচ এ খে‌লোয়াড়ের মা দীর্ঘ‌দিন ধ‌রে ক্যানসার রোগে আক্রান্ত। তার মা‌য়ের চি‌কিৎসা যা‌তে ব্যাহত না হয় সে জন্য ক্রীড়া উপ‌দেষ্টার পক্ষ থে‌কে ২ লাখ টাকা আ‌র্থিক সহায়তা দেয়া হ‌য়ে‌ছে। আমা‌দের সবার সরকারি ও বেসরকারি উদ্যোগে উচিৎ তার মা‌য়ের পাশে থাকা।

‎এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, অ‌তিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আ‌মিন, কাউখালী উপ‌জেলা নির্বাহী অ‌ফিস‌ার কাজী মোঃ আ‌তিকুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর (এন‌ডি‌সি) এস এম মান্না, ঋতৃপর্না চাকমার বোন পম্পি চাকমা ও তার বড় বোন জামাইসহ, স্থানীয় প্রিন্ট এন্ড ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ঋতুপর্ণার মা চিকিৎসাধীন রয়েছেন। মাঠে দেশের হয়ে খেলা ঋতুপর্ণা পরিবারের এই কঠিন সময়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন নিঃশব্দে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন