Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

কক্সবাজারে ইনডোর জিমনেশিয়াম, গ্যালারি ও মাঠ সংস্কারে প্রকল্প গৃহীত

কক্সবাজার প্রতিনিধি:

বীর শ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়াম বাহিরে বর্তমান টেনিস কোর্টকে আধুনিক ইনডোর জিমনেশিয়াম নির্মাণ, মূল স্টেডিয়ামে জরাজীর্ণ গ্যালারি ভেঙ্গে ও ফাঁকা জায়গায় আধুনিক গ্যালারি নির্মাণ ও স্টেডিয়ামের বর্তমান মাঠ মানসম্মতভাবে সংস্কার করা হবে।

বুধবার (১০ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) এর সভায় ২০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরে একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

প্রায় আড়াই বছর আগে এ প্রকল্পটি তৈরি করে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা থেকে পাঠানো হয়েছিল। জাতীয় ক্রীড়া পরিষদ ক্রীড়া মন্ত্রনালয়ের মাধ্যমে এ প্রকল্পটি একনেকে প্রেরণ করেছিল। মন্ত্রীপরিষদ সচিব মো. শফিউল আলম, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ ও কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় প্রকল্পটি একনেকে চূড়ান্ত অনুমোদন লাভ করেছে। বিষয়টি কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু নিশ্চিত করেছেন।

অনুপ বড়ুয়া অপু জানান, কক্সবাজার ক্রীড়া ক্ষেত্রে একটি আন্তর্জাতিক ভেন্যু। কিন্তু একটি আধুনিক জিমনেশিয়াম ও স্টেডিয়াম না থাকায় কক্সবাজারকে সহজে ভেন্যু হিসাবে মনোনয়ন করা কঠিন হয়ে যেতো। অনুমোদনকৃত প্রকল্পটি বাস্তবায়ন হলে জাতীয় ও আন্তর্জাতিক ইনডোর গেমস প্রতিযোগিতা সহজে কক্সবাজারে অনুষ্ঠিত হতে পারবে।

এছাড়া স্থানীয় খেলোয়াড়েরা জিমনেশিয়ামে ক্রীড়া চর্চা করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

এছাড়া কক্সবাজারের ঐতিহ্যবাহী শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামটি একটি পরিপূর্ণ স্টেডিয়ামে রূপ লাভ করবে। এতে কক্সবাজারের সুনাম ও পরিচিতি আরো বৃদ্ধি পাবে।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু প্রকল্পটি অনুমোদনে আন্তরিকভাবে সহযোগিতা করায় মন্ত্রীপরিষদ সচিব মো. শফিউল আলম ও নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ ও কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজারে ইনডোর জিমনেশিয়াম, গ্যালারি ও মাঠ সংস্কারে প্রকল্প গৃহীত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন