Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

kaptai school

কাপ্তাই প্রতিনিধি:

ঐতিহ্যবাহী কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে এই বিদায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএফ আইডিসি এলপিসি শাখার সহ-মহাব্যবস্থাপক প্রকৌ. মোস্তাক আহম্মদ, ইউপি চেয়ারম্যান প্রকৌ. আবদুল লতিফ ও সাবেক প্রধান শিক্ষক মীর মোস্তাফিজুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয় কমিটির সদস্য কাজী সামশুল ইসলাম আজমির, কাজী মাকসুর রহমান বাবুল, পারুল আক্তার, শিক্ষক এবিএম সিরাজুল ইসলাম, পরীক্ষার্থী নাসরিন সুলতানা মুনমুন, এনামুর হক টিপু, মাফিয়া ইসলাম মুন্নি প্রমূখ।

পরে দোয়া ও মুনাজাত করেন শিক্ষক মাওলানা আলী আহমদ নূরৗ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক মো. মাহাবুব হাসান। এবারে প্রতিষ্ঠানটি থেকে ১২৮জন এসএসসি পরীক্ষাথী অংশগ্রহণ করবে বলে বিদ্যালয় সূত্রে জানা যায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন